About Us
ব্রতচারী আন্দোলন হল বৈশ্বিক পরিসরে আর্থিক ও সামাজিক উৎকর্ষ সাধনের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বীরভূমের জেলাশাষক হিসাবে কর্মরত থাকাকালীন গুরুজী গুরুসদয় দত্ত পরিচালিত শিক্ষা শিবিরের পথ ধরে ১৯৩২ সালে যার সূচনা হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জাতি ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ ও বয়স নির্বিশেষে সব দেশের মানুষের মধ্যে এক বৈশ্বিক নাগরিকত্ব বোধ ও জাতীয় চেতনা প্রতিষ্ঠা করা।
আনন্দনগর ব্রতচারী সংঘ সৃষ্টির সূচনা লগ্নে কোন স্থায়ী ঠিকানা না থাকায় সংঘের উন্নয়ণ ও এগিয়ে চলার পথটা মোটেই মসৃন ছিল না। কাশীজী গুটিকয়েক ছেলেমেয়ের হাত ধরে তাদেরকে প্রকৃত ব্রতচারী তথা চরিত্রবান মানুষ তৈরীর সংকল্প নিয়ে গুরুজীর আদর্শ কে পাথেয় করে অস্থায়ী ঠিকানা গড়েই এদিক ওদিক ঘুরেছেন । পরবর্তীকালে কয়েকজন মহৎ ব্যক্তির সাহচর্যে ও আর্থিক সহযোগিতায় এক চিলতে জমি সংগ্রত করেছিলেন বর্তমানের স্থায়ী ঠিকানায় পৌঁছানোর জন্য । যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন শ্রদ্ধেয় বিশ্বনাথ শাসমল ও বিশিষ্ঠ শিক্ষক নীরেন্দ্রনাথ পোড়ে মহাশয়। সময়ের সাথে সাথে ব্রতচারী সংঘ নামক প্রতিষ্ঠানটিকে স্থায়ী রূপ দেওয়ার উদ্দেশ্যে ব্রতচারী অনুরাগী বহু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সংঘের কলেবর একটু একটু করে বৃদ্ধি পেয়েছে। কাশীজীর নেতৃত্বে ৬০ বছর ধারাবাহিক চেষ্টা ও সংঘের বিভিন্ন সময়ের সদস্য ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফসল হল আজকের বিস্তৃত কলেবর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান – যার নাম “আনন্দনগর ব্রতচারী সংঘ” ।
আনন্দনগর ব্রতচারী সংঘ পরিচালিত বিভিন্ন বিভাগ সমূহ নিম্নরূপ
Get In Touch
anandanagarbratacharisangha@gmail.com
Phone
7044987836
Address
Anandanagar, PS - Singur, Dist - Hooghly, Pin -712409



























